দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জে অবৈধভাবে লিটার জ্বালানি তেল মজুদ করায় একজনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয়েছে ৯ হাজার ১০০ লিটার ডিজেল।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে থেকে রাত ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এ যৌথ অভিযান চালায় বিজিবি ও জেলা প্রশাসন। অভিযানে আরও কয়েকটি প্রতিষ্ঠানে জ্বালানি তেল মজুদ নিয়ে তল্লাশি করা হয়।
অভিযান শেষে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান সাংবাদিক জানান, কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে ৯ হাজার ১০০ লিটার ডিজেল মজুদকারী সিফাত গাজী নামে এক ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড ও ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত ডিজেল মেঘনা ডিপোতে হস্তান্তর করা হয়েছে।
এ অভিযান চলমান থাকবে জানিয়ে অবৈধ মজুদকারীদের বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে দণ্ড প্রদানের কথা জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
/অ